আজও পুঁজিবাজারে সূচকের পতন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-২২ ১১:০৫:৪৩


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচক কমলেও বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৮৯ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৬০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৮ টির, দর কমেছে ১১৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৬ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৫২ কোটি ৩৫ লাখ ৯ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৭৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১১৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৩ টির, দর কমেছে ৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ২ কোটি ১৪ লাখ টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস