লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-২২ ১৫:২৫:৫০


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৪৪ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকের শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৫ লাখ ১৬ হাজার টাকার।

১৮ কোটি ১৮ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে জেএমআই হসপিটাল লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আলিফ ম্যানুফ্যাকচারিং, সোনালী পেপার, স্কয়ার ফার্মা, আইপিডিসি ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, ফু-ওয়াং ফুড ও বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস