দর বৃদ্ধির শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-২২ ১৫:৩৭:৪৭
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬০৪ বারে ১১ লাখ ৩৭ হাজার ৯৮২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৯৫ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা মেঘনা ইন্সুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটি ১৬৬ বারে ৩ হাজার ২৮৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সোনালী পেপারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৫৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৪৫ বারে ২ লাখ ৯৩ হাজার ৪৬৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৬৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৬.৭৬ শতাংশ, ফাইন ফুডসের ৫.২৭ শতাংশ, ইনটেক লিমিটেডের ৪.৬০ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৪.৫৬ শতাংশ, আইসিবি অগ্রণী-১ম মিউচুয়াল ফান্ডের ৪.৩৯ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৩.৭৫ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৩.৫৮ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













