সিলেটে বন্যার্থদের পাশে সাইফ পাওয়ারটেক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-২৩ ১৫:২৬:৩০
পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক সিলেটে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত-বিপন্ন মানুষের পাশে আবারও মানবতার হাত বাড়িয়ে দিলো ।
কোম্পানিটির পক্ষ থেকে এক হাজার পরিবারের হাতে শুকনা খাবার, ওর-স্যালাইন, মোমবাতি, শিশু খাদ্য (পাউডার দুধ) এবং অন্যান্য দ্রব্যাদি হস্তান্তর করা হয়।
কোম্পানিটির নির্বাহী পরিচালক (প্রশাসন) মেজর ফারুখ আহমেদ খান (অবঃ) এসব সামগ্রী তুলে দেন সিলেটে বন্যায় উদ্ধার ও পুর্নবাসনকারী সেনা প্রশাসনের কাছে।
উদ্ধার কাজে নিয়োজিত সেনা প্রশাসন বন্যা দূর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সাইফ পাওয়ারটেকের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য যে, কিছুদিন আগে সীতাকুন্ডের বিএম ডিপোতে অগ্নিদগ্ধ আহতদের পাশে দাড়িয়েছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। দুর্যোগে সব সময় সাইফ পাওয়ারটেক মানবতার হাত বাড়িয়ে দেয়।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














