দর পতনের শীর্ষে ফরচুন সুজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-২৭ ১৫:৫৮:৫৬


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৩৯ বারে ২ লাখ ৭৯ হাজার ৬৯৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৬১ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে এমারেল্ড অয়েলের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫৪৭ বারে ১২ কোটি ৪৪ হাজার ১১০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৬২ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা পেপার প্রসেসিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ২০১ বারে ৪০ হাজার ১৪৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- মনোস্পুল পেপারের ১.৯৬ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ১.৯৬ শতাংশ, আইপিডিসির ১.৯৬ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ১.৯৪ শতাংশ, ফাইন ফুডসের ১.৯২ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ১.৯১ শতাংশ এবং সিনোবাংলার শেয়ার দর ১.৮৯ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস