বিপিসির কাছে পেট্রোলিয়াম পণ্য বিক্রি করবে সিভিও

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-২৮ ১০:৩২:২৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের সিভিও পেট্রোকেমিক্যাল লিমিটেড বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কাছে পেট্রোলিয়াম পণ্য বিক্রি করবে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, হাইড্রোকার্বন সলভেন্ট বিক্রির জন্য বিপিসির সঙ্গে গত ২৭ জুন একটি চুক্তি স্বাক্ষর হয়েছে সিভিও পেট্রোকেমিক্যালের। চুক্তি অনুযায়ী আগামী ৩ বছর বিপিসির কাছে হাইড্রোকার্বন সলভেন্ট বিক্রি করবে সিভিও।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস