তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-২৮ ১০:৪৭:২১
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।কোম্পানি তিনটি হলো: কাট্টালি টেক্সটাইল, যমুনা ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরিএবি)কোম্পানি তিনটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে।
কাট্টালি টেক্সটাইলের রেটিং হয়েছে ‘বিবিবি২’ ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২২ সালের ২০ জুন পর্যন্ত ব্যাংকের দায়বদ্ধতার অবস্থান অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
যমুনা ব্যাংকের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ১’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-১। ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
ব্র্যাক ব্যাংকের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএএ’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-১। ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














