লেনদেনের শীর্ষে শাইনপুকুর সিরামিক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-২৮ ১৫:১৩:৪০
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিক লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৩৬ কোটি ৭৮ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৯ লাখ ৯৬ হাজার টাকার।
২২ কোটি ৫৪ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে বিডি ফাইন্যান্স।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফু-ওয়াং ফুড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স , বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মুন্নু ফেব্রিক্স, সালভো কেমিক্যাল, ইয়াকিন পলিমার ও জেএমআই হসপিটাল লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













