লেনদেনের শীর্ষে আনোয়ার গ্যালভানাইজিং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-২৯ ১৫:৫৩:০৩


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩৪ কোটি ৩৪ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।  লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকের শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৪৩ লাখ ৪৯ হাজার টাকার।

২৩ কোটি ২১ লাখ ৯২ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিডি ফাইন্যান্স, ফু-ওয়াং ফুড, ওরিয়ন ফার্মা, আরএকে সিরামিক, ইন্ট্রাকো সিএনজি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও একমি পেস্টিসাইড লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস