১ ঘণ্টায় লেনদেন ১৭১ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-৩০ ১১:০৮:৫৫


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৫৬পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৯১ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৭৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৩ টির, দর কমেছে ১০১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮০টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৭১ কোটি ৫ লাখ ২৬ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬৯২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৬০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭ টির, দর কমেছে ৭৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৫ কোটি ৪৮ লাখ ৩৪ হাজার টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস