দর পতনের শীর্ষে গ্রামীণফোন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-৩০ ১৫:৫৮:০৮
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩২ বারে ১ লাখ ৭৩ হাজার ২৬২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে জুট স্পিনার্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৫ বারে ৬ হাজার ১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সাভার রিফ্রাক্টরিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৮ বারে ৭৪০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- মনোস্পুল পেপারের ১.৯৭ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ১.৯৬ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ১.৯৬ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১.৯৫ শতাংশ, অলটেক্সের ১.৯৪ শতাংশ, এসকে ট্রিমসের ১.৯২ শতাংশ এবং নাহি অ্যালুমিনিয়ামের শেয়ার দর ১.৯১ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













