ব্লক মার্কেটে লেনদেন ৭৩ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-৩০ ১৬:০৮:৪৪
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৮টি কোম্পানির ৭৩ কোটি টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর এক কোটি ১ লাখ ২ হাজার ৬০২টি শেয়ার ১২৫ বার হাত বদলের মাধ্যমে ৭২ কোটি ৯৪ লাখ ৮৩ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২০ কোটি ৬৪ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে সিবিএলপে বন্ডের। দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি ৯৫ লাখ ৭০ হাজার টাকার ফরচুন সুজের এবং তৃতীয় সর্বোচ্চ ৭ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়েছে বেক্সিমকোর।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













