এ ক্যাটাগরিতে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-০৭ ১২:২৯:৫৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সেনাকল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। যে কারণে কোম্পানিটিকে ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। আগামীকাল ১২ জুলাই থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














