লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-১২ ১৫:৩২:০৫
পবিত্র ঈদুল আযহা পরবর্তী সপ্তাহের প্রথম কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৬৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫১ কোটি ৩৫ লাখ ২২ হাজার টাকার।
৩৫ কোটি ৫২ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইন্ট্রাকো সিএনজি, তিতাস গ্যাস, ফু-ওয়াং ফুড, সায়হাম টেক্সটাইল, গোল্ডেনসন, কুইনসাউথ টেক্সটাইল ও জেএমআই হসপিটাল।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













