লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-০১ ১৫:৩১:৩৯


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৪৪ কোটি ০৯ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফরচুন সুজের শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৯৭ লাখ ৪২ হাজার টাকার।

৩৫ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে সোনালী পেপার লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইন্ট্রাকো, স্কয়ার টেক্সটাইল, জেএমআই হসপিটাল, কেডিএস গার্মেন্টস, শাইনপুকুর সিরামিকস, এস্কয়ার নিট ও মতিন স্পিনিং লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস