ব্লক মার্কেটে লেনদেন ৫১ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-০২ ১৬:৫৭:২২
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৩টি কোম্পানির ৫১ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে ৬টির বড় লেনদেন হয়েছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ৬০ লাখ ৫৯ হাজার ১৬৮টি শেয়ার ৮৫ বার হাত বদলের মাধ্যমে ৫১ কোটি ৯২ লাখ ৫৬ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৫ কোটি ৪৪ লাখ ৭৮ হাজার টাকার লেনদেন হয়েছে সোনালী পেপার লিমিটেডের। দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি ১৩ লাখ ৪০ হাজার টাকার ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৮৩ লাখ ৭৭ হাজার টাকার লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













