দর বৃদ্ধির শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-০৩ ১৬:১৬:৩৮


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৮ শতাংশ। কোম্পানিটি ৫৭৮ বারে ২১ লাখ ৮৯ হাজার ৬৭৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৭২ হাজার টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮  দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ৫১৬ বারে ২০ লাখ ৬৩ হাজার ৭৯৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ২৪ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা তসরিফার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৫১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৬৬ বারে ৪০ লাখ ৮৫ হাজার ৬৯৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৩৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ৭.১৭ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৭.১০ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৬.৭২ শতাংশ, আইএফআইসির ৬.৭২ শতাংশ, সিমটেক্সের ৬.৫৯ শতাংশ, সানলাইফের ৫.৯৪ শতাংশ এবং এবি ব্যাংকের শেয়ার দর ৫.৮৮ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস