ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৮-০৩ ১৬:৪৭:৫৯
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪০টি কোম্পানির ৩৫ কোটি টাকার লেনদেন হয়েছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ৯ লাখ ৯৬ হাজার ৪৯৩টি শেয়ার ৭৭ বার হাত বদলের মাধ্যমে ৩৫ কোটি ৪২ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৭ কোটি ৫৯ লাখ ১ হাজার টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজ লিমিটেডের। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৯ লাখ ৮০ হাজার টাকার ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৬৭ লাখ ১৬ হাজার টাকার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













