দর বৃদ্ধির শীর্ষে কপারটেক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-০৮ ১৬:৪৩:২৯


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কপারটেক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৮ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৭৪৬ বারে ৭৩ লাখ ৪০ হাজার ৬২১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩২ কোটি ১৮ হাজার টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ট্রিমসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৪৮ বারে ২২ লাখ ৭৬ হাজার ১০৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৪৯ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা বিডি থাই ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ২হাজার ৪৬১ বারে ২৯ লাখ ৯০ হাজার ৯৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৭৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গোল্ডেন সনের ৭.১০ শতাংশ, সী পার্লের ৬.৪১ শতাংশ, শাশা ডেনিমসের ৫.৫৩ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ৪.৫৯ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ৪.৪৬ শতাংশ, লাভেলোর ৪.৩১ শতাংশ এবং একমি পেস্টিসাইডসের শেয়ার দর ৪.০২ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস