লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-১৪ ১৫:৩৯:৫১


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৪৪ কোটি ৯৫ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনালী পেপারের শেয়ার লেনদেন হয়েছে ৪২ কোটি ৬৯ লাখ টাকার।

২৮ কোটি ৮৩ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মালেক স্পিনিং, ইন্ট্রাকো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সী-পার্ল হোটেল, আইপিডিসি ফাইন্যান্স, লাফার্জ হোলসিম এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস