দর বৃদ্ধির শীর্ষে আনলিমা ইয়ার্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-১৭ ১৬:৩৫:৪২
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আনলিমা ইয়ার্ন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪১৮ বারে ১৭ লাখ ১১ হাজার ১১৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৯৮ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সানলাইফের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৭৮ শতাংশ। কোম্পানিটি ৯৯৯ বারে ৭ লাখ ৯৪ হাজার ২৩৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৫৮ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা দেশ গার্মেন্টসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৬০ বারে ১ লাখ ১৩ হাজার ৫৬৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কেডিএস এক্সেসরিজের ৫.৬৮ শতাংশ, সুহৃদের ৫.৪৭ শতাংশ, শমরিতা হসপিটালের ৫.২২ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৫.১১ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৫.০৯ শতাংশ, লাফার্জহোলসিমের ৪.৯৭ শতাংশ এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.৯০ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













