সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে কে অ্যান্ড কিউ

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৮-২০ ১১:১৭:৫২


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কে অ্যান্ড কিউ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২১ দশমিক ৩১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১০ কোটি ৭৮ লাখ ২১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ৩৩৩ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ১৯ দশমিক ৩৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৫ কোটি ১৩ লাখ ২৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৩৭ লাখ ৭৪ হাজার ৬৬৭ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা মনোস্পুল পেপারের শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ৮৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১০ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৪৪ লাখ ৮৮ হাজার ৬৬৭ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– পেপার প্রসেসিংয়ের ১৫.৪৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ১৫.৩৮ শতাংশ, শমরিতা হসপিটালের ১১.৮১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১১.৭২ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ১১.৬৬ শতাংশ, আনলিমা ইয়ার্নের ১১.৫৯ শতাংশ এবং সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ১১.৫৬ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস