দর পতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-২১ ১৫:৩২:১৪


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশনের (বিআইএফসি) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৪৬ বারে ৩ লাখ ৫ হাজার ২৪৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৪ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে বিডি থাই ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৮২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬৪৪ বারে ১২ লাখ ৬৬ হাজার ৫৯৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ২০ লাখ  টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৪৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪১ বারে ১ হাজার ৬৮১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ হাজার  টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৩.১৫ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৩.০৯ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ২.৮৬ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ২.৭২ শতাংশ, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের ২.৭০ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ২.৬৬ শতাংশ এবং প্রাইমটেক্সের শেয়ার দর ২.৬৬ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস