দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-২২ ১৫:৪৪:২৯


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৮৫১ বারে ১৬ লাখ ৫৫ হাজার ৫৫৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ১৯ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩৫৭ বারে ১৩ লাখ ৫১ হাজার ৩৬৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২২ কোটি ৮১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা সমতা লেদারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ৭৯৭ বারে ৩ লাখ ৮ হাজার ২৯৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৪১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মেট্রো স্পিনিংয়ের ৯.৮৯ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৯.৫৬ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৯.৫২ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ৭.৭৪ শতাংশ, ফার্মা এইডসের ৭.৪৯ শতাংশ, ওরিয়ন ফার্মার ৬.৯০ শতাংশ এবং ন্যাশনাল পলিমারের শেয়ার দর ৫.৬২ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস