ব্লক মার্কেটে লেনদেন ৪৮ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৮-২২ ১৬:২০:৫৩
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৯টি কোম্পানির ৪৮ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ২৪ লাখ ৩৭ হাজার ১৫৪টি শেয়ার ১০৬ বার হাত বদলের মাধ্যমে ৪৮ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১১ কোটি ১৩ লাখ ১৯ হাজার টাকার লেনদেন হয়েছে অলিম্পিকের। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ৬৭ লাখ ৯১ হাজার টাকার আইপিডিসির এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৩৭ লাখ ২৯ হাজার টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজের।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













