দর বৃদ্ধির শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-২৪ ১৫:০৯:২৮


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫২৪ বারে ৫৪ লাখ ৮৫৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৯৪ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৮২ বারে ৯৯ লাখ ১৭ হাজার ৮০৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৩ কোটি ৭০ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৯৭ বারে ৪৮ লাখ ২৫ হাজার ৯৫৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৪০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৭.৬৯ শতাংশ, সিনোবাংলার ৭.৬৮ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৭.৩৫ শতাংশ, আইপিডিসির ৭.৩৫ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৭.২১ শতাংশ, এপেক্স ফুডসের ৬.৯৪ শতাংশ এবং এপেক্স স্পিনিংয়ের শেয়ার দর ৬.৮৩ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস