দর বৃদ্ধির শীর্ষে জিবিবি পাওয়ার
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৮-২৯ ১৪:৫৯:২৩
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জিবিবি পাওয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪৪৯ বারে ৫৬ লাখ ৮৪ হাজার ৩৬০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৬৬ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সিমটেক্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪৭ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪২২ বারে ৯৩ লাখ ৩৪ হাজার ৮৮১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২১ কোটি ১৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এপেক্স ফুডসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৩৯ বারে ২ লাখ ৯৫ হাজার ৭৫৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৬৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আমান ফিডের ৮.৪৩ শতাংশ, ন্যাশনাল টির ৭.৪৮ শতাংশ, ইয়াকিন পলিমারের ৭.৪০ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৭.২৭ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৭.০১ শতাংশ, গোল্ডেনসনের ৬.৩৪ শতাংশ এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৬ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













