লেনদেনের শীর্ষে লাফার্জ হোলসিম
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-৩১ ১৪:৫৭:৫৩
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৯৭ কোটি ৪৩ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর শেয়ার লেনদেন হয়েছে ৭৪ কোটি ৫৫ লাখ ৯২ হাজার টাকার।
৬৬ কোটি ৪০ লাখ ৫ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ফার্মা, ম্যাকসন স্পিনিং, ইস্টার্ন হাউজিং, মালেক স্পিনিং, ন্যাশনাল পলিমার, ডেল্টা লাইফ ও ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













