দর পতনের শীর্ষে বিচ হ্যাচারি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-০১ ১৬:১০:১৯


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪০২ বারে ৪ লাখ ৪০ হাজার ৬১০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮৬ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে নাহি অ্যালুমিনিয়ামের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৬৯ বারে ১৭ লাখ ৬৪ হাজার ৩৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৫ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা নূরানী ডাইংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৯৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩২৫ বারে ৯ লাখ ২২ হাজার ৩১৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৭ লাখ  টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ন্যাশনাল টি’র ৩.৬৫ শতাংশ, আমান ফিডের ৩.৫৩ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৩.৩৬ শতাংশ, সুহৃদের ৩.৩৪ শতাংশ, ডেল্টা স্পিনার্সের ৩.১৯ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৩.১৫ শতাংশ এবং ফার কেমিক্যালের শেয়ার দর ৩.১২ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস