সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৯-০৩ ১১:২৬:৩২


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৪১ দশমিক ০৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১০৫ কোটি ৪৪ লাখ ৪৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩০ কোটি ৮ লাখ ৯৭ হাজার ৪০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার দর বেড়েছে ৩৮ দশমিক ২৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২২৫ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৫ কোটি ১৮ লাখ ৭৩ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা অ্যাডভেন্ট ফার্মার শেয়ার দর বেড়েছে ২৯ দশমিক ১৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫৮ কোটি ৫২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৬০ লাখ ১০ হাজার ৪০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– বসুন্ধরা পেপারের ২৬.৩৫ শতাংশ, আমান কটনের ২০.৫১ শতাংশ, এপেক্স ফুডসের ২০.৪৬ শতাংশ, ন্যাশনাল টি’র ১৯.৬৪ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ১৭.৫৩ শতাংশ, ন্যাশনাল পলিমারের ১৭.২৯ শতাংশ এবং মালেক স্পিনিংয়ের শেয়ার দর ১৬.৯৯ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস