সাপ্তাহিক দর পতনের শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-০৩ ১১:২৮:৪৭
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৪ দশমিক ৮১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৭ কোটি ৮৭ লাখ ৪৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৫৭ লাখ ৪৯ হাজার ৬০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ১০ দশমিক ৮৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১২ কোটি ১৯ লাখ ৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৪৩ লাখ ৮০ হাজার ৬০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা মনোস্পুলে পেপারের শেয়ার দর কমেছে ৯ দশমিক ৫৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৮ কোটি ৯৫ লাখ ৬৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৭৯ লাখ ১২ হাজার ৬০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– জুট স্পিনার্সের ৮.৮২ শতাংশ, ইন্ট্রাকোর ৮.৬৭ শতাংশ, আইপিডিসির ৭.৮৭ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৭.৪১ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৭.২১ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৭৩ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর ৫.৮১ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













