ব্লক মার্কেটে লেনদেন ১৪৫ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-০৪ ১৬:১০:২১
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৫টি কোম্পানির ১৪৫ কোটি টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর এক কোটি ৮৫ লাখ ৯১ হাজার ৫০২ টি শেয়ার ১৩৭ বার হাত বদলের মাধ্যমে ১৪৫ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৮২ কোটি ৫০ লাখ ০৫ হাজার টাকার লেনদেন হয়েছে নাহি অ্যালুমিনিয়ামের। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ কোটি ৩২ লাখ ৬২ হাজার টাকার ফরচুনের এবং তৃতীয় সর্বোচ্চ ১২ কোটি ২৬ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে আইপিডিসির।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













