লেনদেনের শীর্ষে জেএমআই হসপিটাল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-০৫ ১৫:০৮:৪৫
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৯৩ কোটি ১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নাহি অ্যালুমিনিয়ামের শেয়ার লেনদেন হয়েছে ৫৭ কোটি ৯৪ লাখ ৮৬ হাজার টাকার।
৫৬ কোটি ৮৩ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, জেনেক্স ইনফোসিস, ন্যাশনাল পলিমার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন লাফার্জহোলসিম ও মালেক স্পিনিং লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













