লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-০৬ ১৫:১২:১০


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৭৬ কোটি ৬১ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর শেয়ার লেনদেন হয়েছে ৭৫ কোটি ৪৮ লাখ ৩০ হাজার টাকার।

৪৮ কোটি ৭৩ লাখ ৯১ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে জেএমআই হসপিটাল।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইস্টার্ন হাউজিং নাহি অ্যালুমিনিয়াম, সাবমেরিন ক্যাবলস, লাফার্জহোলসিম, বসুন্ধরা পেপার ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস