দর বৃদ্ধির শীর্ষে সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-০৬ ১৫:৪৪:২১
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৯২ বারে ১৬ লাখ ৮৫ হাজার ৮৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ১২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বসুন্ধরা পেপারে শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৪৬ বারে ৪১ লাখ ৩৮ হাজার ৭৮৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৯ কোটি ৫১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ওরিয়ন ফার্মার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ৬ হাজার ৩১১ বারে ৭৪ লাখ ১৯ হাজার ৩৫৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭৬ কোটি ৬১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সী-পার্ল হোটেলের ৯.৮৮ শতাংশ, বিকন ফার্মার ৮.৭১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৫৭ শতাংশ, হাক্কানি পার্পের ৮.১৭ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ৭.৪৮ শতাংশ, আরএসআরএম স্টিলের ৭.২৮ শতাংশ, জেএমআই হসপিটালের ৬.৯৩ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













