লেনদেনের শীর্ষে বেক্সিমকো
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-১২ ১৪:৪৫:৫৭
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ১৯৭ কোটি ৬১ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ১৫৪ কোটি ৩৩ লাখ ৫৯ হাজার টাকার।
৫৭ কোটি ২০ লাখ ৬২ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জেএমআই হসপিটাল, নাহি অ্যালুমিনিয়াম, লাফার্জহোলসিম, শাইনপুকুর সিরামিকস্, ইস্টার্ন হাউজিং, আইএফআইসি ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













