ব্লক মার্কেটে লেনদেন ১১২ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-১৩ ১৬:২৬:১০


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪২ টি কোম্পানির ১১২ কোটি টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ৭২ লাখ ১৩ হাজার ১২৫টি শেয়ার ১০৪ বার হাত বদলের মাধ্যমে ১১২ কোটি ৫৯ লাখ ৯২ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৩ কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে নাহি অ্যালুমিনিয়ামের। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ কোটি ৮১ লাখ ৭০ হাজার টাকার ফরচুন সুজের, তৃতীয় সর্বোচ্চ ১৬ কোটি ৪০ লাখ ৬০ হাজার টাকার লাফার্জহোলসিমের, চতুর্থ সর্বোচ্চ ১৪ কোটি ৭৮ লাখ ৩৯ হাজার টাকার বেক্সিমকোর এবং পঞ্চম সর্বোচ্চ ৯ কোটি ৪০ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন হয়েছে আইপিডিসির।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস