লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-১৪ ১৫:০৭:১৯


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১২৫ কোটি ৯০ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকোর শেয়ার লেনদেন হয়েছে ১১৮ কোটি ৮২ লাখ ৫২ হাজার টাকার।

৫৫ কোটি ৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে জেএমআই হসপিটাল লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাফার্জ হোলসিম, মালেক স্পিনিং, শাইনপুকুর সিরামিকস্, সাবমেরিন ক্যাবলস, ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস