সাপ্তাহিক দর পতনের শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৯-১৭ ১১:২২:১০


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ৫ দশমিক ৫৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১০ কোটি ৪০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ লাখ ৮০ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিমটেক্সের শেয়ার দর কমেছে ৮ দশমিক ৩৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৯ কোটি ৭৬ লাখ ৭৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৯৫ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ঢাকা ডাইংয়ের শেয়ার দর কমেছে ৮ দশমিক ৩৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৯ কোটি ১৮ লাখ ৩৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৮৩ লাখ ৬৭ হাজার ২০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ফারইস্ট নিটিংয়ের ৮.২৯ শতাংশ, আমান কটনের ৮.১১ শতাংশ, ওরিয়ন ফার্মার ৭.৭০ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৭.৩৩ শতাংশ, সিলভা ফার্মার ৭.১১ শতাংশ, সিলকো ফার্মার ৬.৭৪ শতাংশ এবং ইফাদ অটোসের শেয়ার দর ৬.৪৬ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস