দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ফার্মা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-২০ ১৫:২০:২১
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৭৫ বারে ২৭ লাখ ৩১ হাজার ২৮৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৭০ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ১৭ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৪৫১ বারে ৬১ লাখ ৮ হাজার ৪২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৮ কোটি ৬ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ। কোম্পানিটি ৬২৯বারে ১৬ লাখ ৮৪ হাজার ৮০৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিডিকমের ৭.৯৯ শতাংশ, সী-পার্ল হোটেলের ৭.৮৯ শতাংশ, ইন্দোবাংলা ফার্মার ৭.২১ শতাংশ, বসুন্ধরা পেপারের ৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৬.৭৩ শতাংশ, জেএমআই হসপিটালের ৫.৯৭ শতাংশ এবং আমরা টেকনোলজির ৫.৬৩ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













