সূচকের উত্থানে ১ ঘণ্টায় লেনদেন ৫৪৭ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৯-২২ ১০:৪১:৫০
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচক বাড়লেও অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সকাল সাড়ে ১০টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৮০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৪১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৮০ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৫০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪ টির, দর কমেছে ৫০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫৬ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৫৪৭ কোটি ৬১ লাখ ৪ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৩৯৬ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ১৫১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০ টির, দর কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৬ কোটি ৯৭ লাখ ১৩ হাজার টাকা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













