দর বৃদ্ধির শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১০-০২ ১৫:৩৮:২১


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে  ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৩৯৩ বারে ২০ লাখ ১ হাজার ৪৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪৫ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ । কোম্পানিটি ২ হাজার ৩৯৪ বারে ৩৮ লাখ ৬০ হাজার ১০৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৯ কোটি ৪৭ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা বিডিকমের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪৫৯ বারে ৪২ লাখ ৭৭ হাজার ৩০০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৭ কোটি ৪১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিবিএস ক্যাবলসের ৯.৯২ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৯.৭৯ শতাংশ, বিবিএসের ৯.৭৪ শতাংশ, কেয়া কসমেটিকসের ৯.৭২ শতাংশ, আমান ফিডের ৯.১৮ শতাংশ, কপারটেকের ৮.৫৪ শতাংশ এবং ফারইস্ট নিটিংয়ের ৮.৪৫ শতাংশ দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস