দর পতনের শীর্ষে সী পার্ল
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-১০-০২ ১৫:৪৮:৩৩
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১২ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৪২ বারে ৮ লাখ ৯৫ হাজার ৩৪৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৩৩ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে ইনডেক্স এগ্রোর শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৩২৫ বারে ৮ লাখ ৭৭ হাজার ৭৮১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৯৩ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এসোসিয়েট অক্সিজেনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৮২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩৬ বারে ৭ লাখ ৩৩ হাজার ৯৬৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- শাহজিবাজার পাওয়ারের ৪.৫৮ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৪.৪৮ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৪.৩২ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৩.৯৪ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ৩.৭৬ শতাংশ এবং হোটেল পেনিনসুলার ৩.৬৫ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













