দর বৃদ্ধির শীর্ষে এপেক্স ফুডস

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-১০-০৪ ১৬:৪৮:৪৮


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এপেক্স ফুডস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৪৭ বারে ২ লাখ ৪৭ হাজার ৪৪৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৮৭ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা বিকন ফার্মার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭২ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৭৩৩ বারে ৪ লাখ ১২ হাজার ৪৬৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ২০ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা মনোস্পুল পেপারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭১ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৭৫ বারে ৪ লাখ ৩৭ হাজার ৮৪৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৫৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কোহিনুর কেমিক্যালের ৭.৪৯ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৭.৪৯ শতাংশ, ওরিয়ন ফার্মার ৭.২৩ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ৫.৬৯ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৫.৪৮ শতাংশ, এডিএন টেলিকমের ৫.৪৪ শতাংশ এবং সী পার্লের শেয়ার দর ৫.৩৫ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস