লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১০-০৬ ১৫:০৬:২২
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ১৩৮ কোটি ১৬ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর শেয়ার লেনদেন হয়েছে ৭৫ কোটি ৯৫ লাখ ৬৮ হাজার টাকার।
৪৪ কোটি ২৮ লাখ ৮ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে সোনালী পেপার লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিবিএস, ইস্টার্ন হাউজিং, বাংলাদেশ শিপিং কোর্পোরেশন, বিবিএস ক্যাবলস, জেএমআই হসপিটাল, বিকন ফার্মা ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













