লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-১০-১০ ১৪:৫০:১৫


সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৫০ কোটি৩২ লাখ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর শেয়ার লেনদেন হয়েছে ১১৫ কোটি ৪৫ লাখ ৭৮ হাজার টাকার।

৮১ কোটি ৬৮ লাখ৯৩ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আইপিডিসি ফাইন্যান্স, ইস্টার্ন হাউজিং, বিবিএস, শাইনপুকুর সিরামিকস, ওরিয়ন ইনফিউশন ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস