দর পতনের শীর্ষে কপারটেক ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১০-১০ ১৬:৪১:১২
সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৯২৪ বারে ৩৪ লাখ ৯৫ হাজার ৯০২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ কোটি ১৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে পেনিনসুলা হোটেলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪৩৩ বারে ১৬ লাখ ৭৩ হাজার ৮৩৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৭৫ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপারেরশেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪৩৩ বারে ১৬ লাখ ৭৩ হাজার ৮৩৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৭৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- মালেক স্পিনিংয়ের ৯.৬০ ইউনিক হোটেলের ৯.৫১ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯.৪৯ শতাংশ, বিবিএস ক্যাবলসের ৯.৪২ শতাংশ, বিবিএসের ৯.৩৩ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৯.৩২ শতাংশ এবং এডিএন টেলিকমের ৯.৩১ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













