১ ঘণ্টায় লেনদেন ২৭৫ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১০-১২ ১০:৩৯:৩৬


সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর  অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সকাল সাড়ে ১০টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৬৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪২০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩০৯ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩১১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯  টির, দর কমেছে ৪৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭৬ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৭৫ কোটি ৩ লাখ ২৩ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৫৮ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১১০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৯ টির, দর কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ২ কোটি ৬৮ লাখ ২ হাজার টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস