দর বৃদ্ধির শীর্ষে রংপুর ফাউন্ড্রি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১০-১৬ ১৪:৫৭:২৮


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রংপুর ফাউন্ড্রি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০  শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২৩৮ বারে ৫ লাখ ১২ হাজার ৫৬২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৭৬ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা এডিএন টেলিকমের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৮০৬ বারে ১৯ লাখ ২০ হাজার ২৯৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ কোটি ১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা সানলাইফের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ৪৯৫ বারে ৬ লাখ ৩৫ হাজার ৩০৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪কোটি ৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-  আমরা টেকনোলজিসের ৯.৮৭ শতাংশ, বসুন্ধরা পেপারের ৯.৮৫ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৯.৫৪ শতাংশ, আজিজ পাইপসের ৯.৮ শতাংশ, তজিমউদ্দিন টেক্সটাইলের ৮.৭৪ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৮.৭৪ শতাংশ এবং বিডি ল্যাম্পসের শেয়ার দর ৮.৭৩ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস