সূচকের বড় পতনে কমেছে লেনদেনও
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১০-১৭ ১৪:৪৮:০৩
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪১৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪০৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৭৭ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৬১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬ টির, দর কমেছে ১৫৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮২ টির।
ডিএসইতে এক হাজার ২৯৭ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪৫ কোটি ২৯ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৩৪৩ কোটি ১২ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৭১ পয়েন্টে।
সিএসইতে ২১৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৮টির দর বেড়েছে, কমেছে ১০৯টির আর ৮১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













